বেতন বাড়লেই কি পদমর্যাদা বদলায় মাইক্রো অবজার্ভার নিয়োগে নয়া বিতর্কে রাজ্যকে কড়া চিঠি কমিশনের
February 14, 20268:07 pm

নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার তালিকায় গ্রুপ-সি কর্মীদের গ্রুপ-বি হিসেবে দেখানো নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারের পাঠানো তালিকায় ৩০ শতাংশ কর্মীর পদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে নবান্নকে কড়া চিঠি পাঠিয়েছে সিইও দপ্তর। বর্ধিত বেতনের ভিত্তিতে র্যাঙ্ক পরিবর্তন করা যায় কি না, কমিশন এখন সেই ব্যাখ্যা তলব করেছে।
এছাড়া তালিকায় থাকা ৪৪০ জন কর্মী ইতিমধ্যে এইআরও হিসেবে কর্মরত থাকা সত্ত্বেও কেন তাঁদের নাম পাঠানো হলো, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য গ্রুপ-বি অফিসারদের তথ্য যাচাইয়ে জেলাশাসকদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এই জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় কর্মীদের কাজে যোগদান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।