তারিক রহমানের হাত ধরে কি ফিরছে পাকিস্তান-ঘনিষ্ঠতা? আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের নয়া মোড় নিয়ে তুঙ্গে জল্পনা

NEWS DESK : তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক যেভাবে ঘনিষ্ঠ হয়েছে, তারেক রহমানও সেই পথ অনুসরণ করবেন কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে সামুদ্রিক ট্রাফিক নিয়ম শিথিল এবং পাক গোয়েন্দা কর্মকর্তাদের ঘনঘন সফর ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতে বিএনপির সাথে জামায়াতের জোট ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন তৈরি করলেও এবার তারেক রহমানের অবস্থান অনেকটাই বাস্তববাদী। নির্বাচনী প্রচারণায় তিনি কোনো বহিরাগত শক্তির অনুগত না থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন। তবে পর্দার আড়ালে চলতে থাকা সামরিক ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ভবিষ্যতে ঢাকাকে কতটা ইসলামাবাদ-মুখী করে তোলে, সেটাই এখন দেখার বিষয়।