অজয় নদীর চরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকার বোমা, নিষ্ক্রিয় করতে নামল ভারতীয় সেনাবাহিনী

অজয় নদীর চরে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকার বোমা,  নিষ্ক্রিয় করতে নামল ভারতীয় সেনাবাহিনী

বীরভূমের বোলপুর মহকুমার লাউদোহ গ্রামে অজয় নদীর চরে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি শক্তিশালী বোমা সফলভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। প্রায় চার মাস আগে বালির নিচে চাপা পড়ে থাকা এই বিশালাকার বোমাটি স্থানীয়দের নজরে আসে। এরপরই বোলপুর থানার পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সঙ্গে যোগাযোগ করে।

শনিবার সেনার বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং ভিড় সামলাতে কড়া নজরদারি চালানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেনাবাহিনীর দক্ষতায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অত্যন্ত শক্তিশালী এই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *