রেজিস্ট্রি অফিসে বিয়ের পরেই শ্রীঘরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার প্রেমিক

পূর্ব বর্ধমানে প্রেম দিবসে বিয়ে করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার প্রেমিক। বিয়ের রেজিস্ট্রি সেরে অফিস থেকে বেরোতেই তাদের আটক করা হয়। পুলিশি তল্লাশিতে তাদের ব্যবহৃত স্কুটারের বুট থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

আটক যুগলের দাবি, এই আগ্নেয়াস্ত্র সম্পর্কে তারা কিছুই জানেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তরুণীর পরিবার একে ষড়যন্ত্র বলে দাবি করলেও, উদ্ধার হওয়া রিভলভারের উৎস এবং এর নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *