চন্দ্রকোণায় ড্রেনের ভেতর মিলল থোক থোক ভোটার কার্ড, এলাকায় তীব্র উত্তেজনা

চন্দ্রকোণায় ড্রেনের ভেতর মিলল থোক থোক ভোটার কার্ড, এলাকায় তীব্র উত্তেজনা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোসাই বাজার এলাকায় ড্রেন থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনের বিশেষ শুনানির পরেই এই বিপুল পরিমাণ কার্ড উদ্ধার হওয়ায় দানা বেঁধেছে রহস্য। পুলিশ কার্ডগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

বিজেপি এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে, অন্যদিকে তৃণমূল বিষয়টি খতিয়ে দেখার দায় প্রশাসনের ওপরই ছেড়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলোর নাম-ঠিকানা যাচাই করে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা অসাধু চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে চন্দ্রকোণা থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *