বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় হিমাংশি খুরানা, ১০ কোটি না দিলে প্রাণে মারার হুমকি

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় হিমাংশি খুরানা, ১০ কোটি না দিলে প্রাণে মারার হুমকি

বিখ্যাত পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা হিমাংশি খুরানাকে ১০ কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। চণ্ডীগড় থেকে হ্যারি বক্সার ফোন করে এবং জিশান আখতার ইমেলের মাধ্যমে এই বিশাল অংকের টাকা দাবি করেছে। টাকা না দিলে অভিনেত্রীর ওপর প্রাণঘাতী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হিমাংশি তড়িঘড়ি মোহালি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশ সুপার সৌরভ জিন্দল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে সলমান খান, রোহিত শেট্টি এবং রণবীর সিংয়ের মতো তারকাদেরও একইভাবে হুমকি দিয়েছে এই গ্যাং। মিস লুধিয়ানা খেতাবজয়ী ও বিগ বস খ্যাত হিমাংশির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *