ভালোবাসার দিনে হেলমেটহীন চালকদের হাতে গোলাপ ও সুরক্ষা উপহার দিয়ে চমক দিল কৃষ্ণনগর ট্রাফিক পুলিশ

ভালোবাসার দিনে হেলমেটহীন চালকদের হাতে গোলাপ ও সুরক্ষা উপহার দিয়ে চমক দিল কৃষ্ণনগর ট্রাফিক পুলিশ

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় এক অভিনব ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করল রানাঘাট পুলিশ জেলা। হেলমেটহীন মোটরবাইক চালকদের জরিমানা করার পরিবর্তে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান ট্রাফিক ডিএসপি। পুলিশের এই মানবিক ও বন্ধুসুলভ আচরণে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ পথচারীরা। সড়ক দুর্ঘটনা রোধে এবং ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচিকে মানুষের হৃদয়ে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।

অভিযান চলাকালীন ট্রাফিক ডিএসপি নিজে হাতে অসচেতন চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান। অন্যদিকে, যারা নিয়ম মেনে হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করছিলেন, তাঁদের ‘সচেতন নাগরিক’ ব্যাজ দিয়ে সম্মানিত করা হয়। স্রেফ শাস্তি নয়, বরং সহমর্মিতার মাধ্যমে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করাই ছিল কৃষ্ণনগর জেলা পুলিশের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *