শুনানিতে গড়হাজির ৫ লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে চূড়ান্ত তালিকা থেকে

শুনানিতে গড়হাজির ৫ লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে চূড়ান্ত তালিকা থেকে

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের শুনানি পর্বে প্রায় ৫ লক্ষ ভোটার অনুপস্থিত রয়েছেন। কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ১ লক্ষ ৩৮ হাজার জন শুনানিতে যোগ দেননি। গত ৫০ দিনের এই প্রক্রিয়ায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য এবং ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল। শনিবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম ইতিমধ্য়েই বাদ দেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে। তবে বাদ পড়া ভোটারদের জন্য পুনরায় আবেদনের সুযোগ থাকছে। তথ্য যাচাইয়ের কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত, ফলে নাম বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় বহু ভোটার নথিপত্র যাচাইয়ের শুনানিতে উপস্থিত হননি, যার ফলে তাঁদের নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *