নিপা রুখতে বাংলার তৎপরতায় মুগ্ধ আইসিএমআর প্রধান দিলেন বিশেষ শংসাপত্র

নিপা রুখতে বাংলার তৎপরতায় মুগ্ধ আইসিএমআর প্রধান দিলেন বিশেষ শংসাপত্র

রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের অভাবনীয় সাফল্যের দরাজ প্রশংসা করলেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহেল। শনিবার কলকাতায় চিকিৎসক দিলীপ মহনালবিশের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তিনি জানান, সংক্রমণের হার নিয়ন্ত্রণে রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে দ্রুততায় ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ ও নমুনা সংগ্রহের কাজ করেছে, তা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট দৃষ্টান্তমূলক। প্রশাসনিক এই সক্রিয়তার কারণেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার ও কেরালার মতো রাজ্যগুলোতে বাদুড়ের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব মেলায় উদ্বেগ বাড়ছে। তবে পশ্চিমবঙ্গে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হলেও, স্বাস্থ্য দপ্তরের কড়া নজরদারিতে বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আইসিএমআর প্রধান স্পষ্ট করেছেন যে, অযথা আতঙ্কিত না হয়ে প্রথম থেকেই সতর্ক থাকলে এই মারণ ভাইরাস রুখে দেওয়া সম্ভব। বাংলার এই লড়াকু মডেল এখন জাতীয় স্তরে স্বীকৃত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *