হাসপাতাল থেকে উধাও রোগীর লাশ, তীব্র চাঞ্চল্য

হাসপাতাল থেকে উধাও রোগীর লাশ, তীব্র চাঞ্চল্য

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির মাত্র দশ মিনিটের মধ্যে অজয় সিং নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ ক্যাম্প ও সিসিটিভি নজরদারি এড়িয়ে লিফটে করে মৃতদেহ নিয়ে চম্পট দেয় পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ফর্মে দেওয়া ফোন নম্বরটিও ছিল ভুয়া। ময়নাতদন্ত এড়াতেই পরিবার এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়। পাণ্ডবেশ্বরের বাসিন্দা ওই যুবকের বাড়িতে পৌঁছেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *