ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কী জানালেন তারেক রহমান

ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কী জানালেন তারেক রহমান

বিপুল জনমত নিয়ে ক্ষমতায় ফেরার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা স্পষ্ট করেছেন বিএনপি নেতা তারেক রহমান। তিনি সাফ জানিয়েছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই হবে তাঁর বিদেশনীতির মূল ভিত্তি, যেখানে জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দিল্লি, বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে তিনি স্পষ্ট করেন যে, কোনো বিশেষ রাষ্ট্রকে ‘প্রভু’ হিসেবে বিবেচনা করবে না ঢাকা।

শেখ হাসিনার পতন পরবর্তী নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ঐতিহাসিকভাবে সম্পর্কের জটিলতা থাকলেও, কট্টরপন্থী দলগুলোর তুলনায় ভারতকে বিএনপির প্রতি নরম মনোভাবাপন্ন দেখাচ্ছে। ইতিম্যধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই নেতার মধ্যে ফোনালাপও হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ঢাকা ও নয়াদিল্লি দ্রুত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *