ছাব্বিশের মহারণে বড় চমক দিয়ে তিন জেলায় নির্বাচনী কোর কমিটি গড়ল তৃণমূল

ছাব্বিশের মহারণে বড় চমক দিয়ে তিন জেলায় নির্বাচনী কোর কমিটি গড়ল তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক ধরে রাখতে রণকৌশল সাজাল তৃণমূল কংগ্রেস। শনিবার বারাসাত, জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক জেলার জন্য শক্তিশালী নির্বাচনী কোর কমিটি ঘোষণা করেছে শাসকদল। দলের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এই তালিকায় বিশেষ নজর কেড়েছে জেলফেরত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে রাজনীতিতে ফিরেই বারাসাত সাংগঠনিক জেলার যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

মুর্শিদাবাদের দুই জেলাতেও সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। বহরমপুর ও জঙ্গিপুরে সাংসদদের গুরুত্ব বাড়িয়ে বিশেষ কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রেখে ছাব্বিশের বিধানসভায় বিরোধী দুর্গ গুঁড়িয়ে দিতেই এই মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। রথীন ঘোষের নেতৃত্বে বারাসাতের ১৬ জনের টিম এখন থেকেই ভোটের প্রস্তুতি শুরু করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *