ব্যালট যুদ্ধে ধুয়ে মুছে গেল রাজাকারদের আস্ফালন, বাংলাদেশে ফিরছে তারেক রহমানের শাসন

বাংলাদেশে দেড় বছর পর নির্বাচিত সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ায় স্বস্তিতে দিল্লি। নির্বাচনে আওয়ামি লিগহীন মাঠে বিএনপি বড় জয় পেলেও জামায়াতে ইসলামি ও ভারত-বিরোধী কট্টরপন্থী জোটের শোচনীয় পরাজয় ঘটেছে। মুক্তিযুদ্ধ-বিরোধীদের প্রত্যাখ্যান করে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যালটে কড়া জবাব দিয়েছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা বা অরাজকতা সৃষ্টিকারী তথাকথিত ছাত্রনেতারাও এই নির্বাচনে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছেন।
বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। নির্বাচনী প্রচারে তিনি ভারত-বিরোধী মন্তব্য থেকে বিরত ছিলেন এবং ফল প্রকাশের পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, এবার জামাতমুক্ত নতুন সমীকরণে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উষ্ণতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আইনের শাসন ও সুস্থিতি ফেরাই এখন বড় চ্যালেঞ্জ।