বেপরোয়া গতির নেশায় ব্যাঙ্গালুরুতে ঝরল সাতটি প্রাণ
February 14, 20269:00 pm

ব্যাঙ্গালুরুতে ১৬০ কিমি বেগে গাড়ি চালাতে গিয়ে প্রাণ হারালেন দশম শ্রেণীর ছয় স্কুলপড়ুয়া। দ্রুতগামী এসইউভি-টি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক বাইকআরোহীকে ধাক্কা দেয় এবং পরে একটি ট্রাকের পেছনে সজোরে আছড়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই বাইকচালকসহ ওই ছয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে যে নিহতদের দেহ উদ্ধার করতে শেষ পর্যন্ত গ্যাসকাটার ব্যবহার করতে হয়েছে। স্কুলপড়ুয়াদের হাতে এমন উচ্চগতির যান তুলে দেওয়ার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, এই দুর্ঘটনাটি সেই নির্মম বাস্তবকেই তুলে ধরল। নিহত ছাত্রদের নাম আহরাম শরিফ, অশ্বিন নায়ার, এথান জর্জ, আয়ান আলি, ভরত এবং মহম্মদ ফারহান। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।