মনমতো জীবনসঙ্গী পেতে মহাশিবরাত্রিতে এই বিশেষ নিয়মগুলি মেনে তুষ্ট করুন মহাদেবকে
February 14, 20269:00 pm

চলতি বছর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। বিয়ের বাধা কাটাতে এবং কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে অবিবাহিতদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্র মতে, ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দিনভর উপবাস রেখে চার প্রহরের যেকোনো সময়ে শিবলিঙ্গে জলাভিষেক করা উচিত। গঙ্গা জল, দুধ, মধু ও বেলপাতা অর্পণ করে মহাদেবের আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়।
পুজোর সময় শিবলিঙ্গে চন্দন ও ধুতরো ফুল নিবেদন করে শিবচালিশা পাঠ করার বিধান রয়েছে। ভক্তিভরে শিব-পার্বতীর পুজো শেষে নিজের মনের ইচ্ছা জানালে অবিবাহিতদের মনের মতো সঙ্গী লাভের পথ প্রশস্ত হয়। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩৪ মিনিট পর্যন্ত চার প্রহরের পুজোর নির্ঘণ্ট অনুযায়ী এই আচার পালন করলে মহাদেবের আশীর্বাদ ধন্য হবে জীবন।