শিক্ষানীতির আড়ালে ধর্মেন্দ্র প্রধানের নিশানায় রাজ্য সরকার আর পাল্টা তোপ দাগল তৃণমূল

শিক্ষানীতির আড়ালে ধর্মেন্দ্র প্রধানের নিশানায় রাজ্য সরকার আর পাল্টা তোপ দাগল তৃণমূল

জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত শিক্ষক সমাবেশকে নির্বাচনী প্রচারের মঞ্চ বানানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে। কলকাতার এক অভিজাত ক্লাবে আয়োজিত এই সভায় শিক্ষকদের মানোন্নয়ন বা শিক্ষানীতির বদলে রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন তিনি। অনুপ্রবেশ এবং দুর্নীতি ইস্যুতে রাজ্যকে আক্রমণ করে আগামী চার মাসের মধ্যে বাংলায় পরিবর্তনের ডাক দেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি বকেয়া টাকা আটকে থাকা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে পাল্টা রাজনৈতিক প্রতিশ্রুতিও দেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই ধর্মেন্দ্র প্রধান মানুষকে বিভ্রান্ত করছেন এবং কেন্দ্রীয় শিক্ষানীতির নামে নিজেদের নির্দিষ্ট এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও পাহাড়প্রমাণ শিক্ষা দুর্নীতি রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ও ছাত্র-যুবদের জন্য একাধিক প্রকল্প চালু থাকলেও কেন্দ্র মিড-ডে মিলের বরাদ্দ বাড়ায়নি। সব মিলিয়ে ভোটের আগে শিক্ষক সংগঠনকে কাছে টানতে বিজেপির এই অরাজনৈতিক সভাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *