স্মৃতি মন্ধানার প্রাক্তন প্রেমিক পলাশ মুছলের স্বস্তি নাকি বিদন্যানের বিপদ

ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর গায়ক পলাশ মুছলের বিরুদ্ধে ওঠা একের পর এক বিস্ফোরক অভিযোগে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। আর্থিক জালিয়াতি ও চারিত্রিক স্খলনের মতো গুরুতর দাবি করেছিলেন স্মৃতির ঘনিষ্ঠ বন্ধু বিদন্যান মানে। এই ঘটনায় ক্ষুব্ধ পলাশ ১০ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছিলেন বম্বে হাই কোর্টে। আদালত প্রাথমিক পর্যবেক্ষণে গায়কের ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিয়েছে।
সম্প্রতি বম্বে হাই কোর্ট বিদন্যান মানেকে সাফ জানিয়ে দিয়েছে যে, পলাশ মুছলের মানহানি ঘটে এমন কোনো আপত্তিকর মন্তব্য বা তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে না। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ১১ মার্চ পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো কুৎসা রটানো চলবে না। আদালতের এই অন্তর্বর্তীকালীন রায়ে আপাতত বড়সড় স্বস্তি পেলেন পলাশ, অন্যদিকে আইনি চাপে কোণঠাসা হয়ে পড়লেন অভিযোগকারী বিদন্যান।