কিংবদন্তি কৃশানু দে-র উত্তরসূরি খুঁজে পেলেন সতীর্থ বিকাশ পাঁজি

শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র জন্মদিবসে ‘শেষ তারা কৃশানু’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলার পর এই বিশেষ অনুষ্ঠানে প্রয়াত তারকার স্ত্রী পনি দে, সতীর্থ বিকাশ পাঁজি ও ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মৃতিচারণায় উঠে আসে কৃশানু দে-র ফুটবল শৈলী এবং ব্যক্তিজীবনের নানা অজানা ও আবেগঘন অধ্যায়।
বর্তমান ফুটবলে বাঙালি প্রতিভার আকালের মধ্যেই আশার আলো দেখালেন বিকাশ পাঁজি। তিনি জানান, ভেটারেন্স ক্লাবের এক দরিদ্র ফুটবলারের মধ্যে তিনি কৃশানুর প্রতিভার ছায়া দেখতে পেয়েছেন। সেই উদীয়মান ফুটবলারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে বিকাশ তাকে বড় খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে কৃশানু-পত্নী স্বামীর স্মৃতিবিজড়িত বুট ক্লাবের সংগ্রহশালায় তুলে দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।