বরানগরে তৃণমূল নেতার দাদাগিরি ও ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা

বরানগরে তৃণমূল নেতার দাদাগিরি ও ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা

তোলাবাজির টাকা না দেওয়ায় বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার রাতে একদল যুবক ওই ব্যবসায়ীকে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে। ব্যবসায়ীর দাবি, এক লক্ষ টাকা না দেওয়ায় স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এক আইনজীবীর থেকে টাকা নিয়ে কাজ না করায় মীমাংসার জন্য ওই ব্যবসায়ীকে ডাকা হয়েছিল। তোলাবাজির অভিযোগকে তিনি ভিত্তিহীন ও সাজানো গল্প বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় দু’পক্ষই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *