জাতীয় সড়কের বুকেই প্রধানমন্ত্রীর যুদ্ধবিমানের ঐতিহাসিক অবতরণ দেখে চমকে গেল দেশ

জাতীয় সড়কের বুকেই প্রধানমন্ত্রীর যুদ্ধবিমানের ঐতিহাসিক অবতরণ দেখে চমকে গেল দেশ

আসামের মোরানে ৩৭ নম্বর জাতীয় সড়কে তৈরি বিশেষ ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিতে অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান। ভোট আবহে এই সফরকালে চাবুয়া এয়ারফিল্ড সংলগ্ন ৪.২ কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে অবতরণের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে বায়ুসেনার সক্ষমতা যাচাই করা হয়। এই কৌশলগত পরিকাঠামোটি যুদ্ধকালীন তৎপরতা, ত্রাণ সামগ্রী প্রেরণ এবং আপৎকালীন উদ্ধারকাজে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে তাঁর সন্তোষ প্রকাশ করেছেন।

সেতু উদ্বোধনের পাশাপাশি ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত উত্তর-পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক সিক্স-লেন এক্সট্রাডোজড সেতুরও সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কুমার ভাস্কর বর্মা সেতু গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে যাতায়াতের সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনবে। এছাড়া তিনি ১০০টি ইলেকট্রিক বাস এবং আইআইএম গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তেজস ও রাফাল যুদ্ধবিমানের মনোমুগ্ধকর এয়ার শো ওই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *