নিপা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় মুগ্ধ আইসিএমআর প্রধান

নিপা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় মুগ্ধ আইসিএমআর প্রধান

কলকাতায় আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল নিপা ভাইরাস নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, ২০০১ ও ২০০৭ সালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজ্য ও কেন্দ্র যেভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে তা অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে সাম্প্রতিক সংক্রমণ রুখতে দ্রুত কন্ট্যাক্ট ট্রেসিং এবং সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ায় নতুন করে ছড়ানোর ঝুঁকি কমেছে।

আইসিএমআর প্রধান আশ্বস্ত করেছেন যে নিপা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে বাদুড়বাহিত এই রোগ সম্পর্কে সচেতন থাকা জরুরি। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার ও কেরালায় এই ভাইরাসের অস্তিত্ব মিললেও সঠিক নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বর্তমানে রাজ্যে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় স্বাস্থ্য দপ্তর স্বস্তিতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *