বকেয়া ডিএ মেটাতে রাজ্যের খরচ কত হবে?
February 15, 20265:23 am
NEWS DESK : রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় আর্থিক চাপের মুখে নবান্ন। ২০০৯ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের পাওনা ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের ঠিক কত টাকা খরচ হবে, তা নিয়েই এখন প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, বকেয়ার এই ২৫ শতাংশ মেটাতেই রাজ্যকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা খরচ করতে হতে পারে। বিশাল অঙ্কের এই আর্থিক সংস্থান কীভাবে করা হবে, তা নিয়ে নবান্নের অন্দরে পরিকল্পনা চলছে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান বকেয়া ডিএ আন্দোলনে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।