বোর্ডের পরীক্ষায় বসার অনুমতি
February 15, 20265:25 am

শিক্ষকদের নিয়ে আপত্তিকর মিম ছড়ানোর অপরাধে দশম শ্রেণির এক ছাত্রকে বহিষ্কার করেছিল ইন্দোরের একটি স্কুল। এ অবস্থায় বোর্ডের পরীক্ষায় বসা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ওই ছাত্র ও তার পরিবার। সুপ্রিম কোর্ট শুক্রবার ওই কিশোরকে বোর্ডের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। অবিলম্বে পড়ুয়ার অ্যাডমিট কার্ড দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তারা জানিয়েছে, পড়ুয়ার এক বছর নষ্ট হওয়া কাম্য নয়।