বিপুল জয়ে তারেকের সামনে কঠিন অগ্নিপরীক্ষা, ১৭ ফেব্রুয়ারি শপথের পরেই কি বদলাবে ভাগ্য
February 15, 20267:27 am

বাংলাদেশে ২১২টি আসন নিয়ে ইতিহাস গড়ে ক্ষমতায় ফিরছে বিএনপি জোট। আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান। তবে রেকর্ড জয়ের উচ্ছ্বাসের মাঝেই নতুন সরকারের সামনে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ভেঙে পড়া অর্থনীতি সচল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোই হবে তারেক রহমানের প্রথম ও প্রধান লক্ষ্য।
নির্বাচনী ইস্তাহারে দেওয়া বেকার ভাতা ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি পূরণ করতে প্রয়োজন বিপুল অর্থ। অন্যদিকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পুলিশ বাহিনীকে পুনরায় সক্রিয় করা নতুন প্রশাসনের জন্য বড় পরীক্ষা। একইসঙ্গে জামায়াতে ইসলামীর চাপ এবং সংবিধান সংস্কারের মতো জটিল বিষয়গুলো সামলে তারেক রহমান কীভাবে জনসমর্থন ধরে রাখেন, এখন সেটিই দেখার বিষয়।