পাক ম্যাচের আগে সূর্যের মুখে চাপের কথা, তবে কি বদলাবে আচরণ বাবরের সঙ্গে?

পাক ম্যাচের আগে সূর্যের মুখে চাপের কথা, তবে কি বদলাবে আচরণ বাবরের সঙ্গে?

ভারত ও পাকিস্তানের মেগা লড়াইয়ের আগে টানটান উত্তেজনা তুঙ্গে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন যে এই ম্যাচের চাপ আর পাঁচটা ম্যাচের চেয়ে অনেক বেশি। বিশেষ নজর থাকছে রবিবারের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের করমর্দন বা হ্যান্ডশেক ঘিরে চলা দীর্ঘদিনের বিতর্কের ওপর। সূর্যকুমার এবং পাক অধিনায়ক সালমান আলি আঘা উভয়েই এই বিষয়টি নিয়ে টস পর্যন্ত সাসপেন্স বজায় রেখেছেন।

মাঠের লড়াইয়ে রণকৌশল সাজাতেও মরিয়া টিম ইন্ডিয়া। সূর্যকুমার ইঙ্গিত দিয়েছেন যে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে দুটি বড় বদল আসতে চলেছে। বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মার প্রত্যাবর্তনের পাশাপাশি প্রথম একাদশে ঢুকতে চলেছেন অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। গত বছরের তিক্ততা ভুলে ক্রিকেটীয় সৌজন্য ফিরে আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *