আমেরিকায় নিখোঁজ ভারতীয় ছাত্রকে ঘিরে বাড়ছে রহস্যের জাল

আমেরিকায় নিখোঁজ ভারতীয় ছাত্রকে ঘিরে বাড়ছে রহস্যের জাল

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়া গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্নাটকের বাসিন্দা এই মেধাবী যুবককে শেষবার বার্কলে এলাকার লেক আনজারের কাছে দেখা গিয়েছিল। বছর বাইশের সাকেতের সন্ধানে ইতিমধ্য়েই চিরুনি তল্লাশি শুরু করেছে মার্কিন পুলিশ।

উদ্বিগ্ন পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই ছাত্রের অন্তর্ধান রহস্যভেদে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। সাকেতের রুমমেট বনিত সিং প্রথম এই খবরটি প্রকাশ্যে আনেন এবং বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই দিন তিনি কার সাথে ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *