স্মার্টফোনের নেশায় কমছে বুদ্ধি, মিলেনিয়ালদের তুলনায় পিছিয়ে পড়ছে জেন জি

স্মার্টফোনের নেশায় কমছে বুদ্ধি, মিলেনিয়ালদের তুলনায় পিছিয়ে পড়ছে জেন জি

সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা জানাচ্ছে ইতিহাসে এই প্রথম কোনো প্রজন্মের বুদ্ধ্যাঙ্ক বা আইকিউ তার আগের প্রজন্মের চেয়ে নিচে নেমে গিয়েছে। স্নায়ুবিজ্ঞানীদের দাবি অনুযায়ী প্রযুক্তির অতিব্যবহার এবং স্ক্রিন টাইম বৃদ্ধির কারণে বর্তমানের জেন জি সদস্যরা মিলেনিয়ালদের তুলনায় কম বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বই পড়ার অভ্যাস কমে যাওয়া এবং ভিডিও নির্ভর পড়াশোনা মানুষের মগজাস্ত্রের ধার কমিয়ে দিচ্ছে। প্রায় ৮০টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত প্রবেশ শিক্ষার্থীদের স্মৃতিশক্তি ও গাণিতিক দক্ষতা কমিয়ে বুদ্ধিতে অকাল বসন্ত ডেকে আনছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *