‘ব্রো, শারীরিক সম্পর্ক করবে?’ মন্দিরের যাওয়ার পথে উবের চালককে অশ্লীল প্রস্তাব যাত্রীর, ভাইরাল ভিডিও

‘ব্রো, শারীরিক সম্পর্ক করবে?’ মন্দিরের যাওয়ার পথে উবের চালককে অশ্লীল প্রস্তাব যাত্রীর, ভাইরাল ভিডিও

গুরুগ্রামের এক উবের চালককে চ্যাটবক্সে অশ্লীল প্রস্তাব দেওয়ার ঘটনা ঘিরে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। মন্দিরে যাওয়ার জন্য ক্যাব বুক করার পর যাত্রী আচমকা চালককে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এই কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া চ্যাটে দেখা যায়, চালক প্রস্তাব প্রত্যাখ্যান করতেই যাত্রী তৎক্ষণাৎ রাইডটি বাতিল করে দেন। এই অপেশাদার ও কুরুচিকর আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। ঘটনাটি নিছক মজা নাকি পরিকল্পিত হয়রানি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *