পুরনো অপমানের বদলা নিতেই পুলিশকর্মীদের বাড়ি টার্গেট করতেন সিরিয়াল চোর দীপেশ

পুরনো অপমানের বদলা নিতেই পুলিশকর্মীদের বাড়ি টার্গেট করতেন সিরিয়াল চোর দীপেশ

মধ্যপ্রদেশের কুখ্যাত চোর দীপেশ গত ১৫ বছর ধরে বেছে বেছে কেবল পুলিশকর্মীদের বাড়িতেই চুরি করে আসছিলেন। সম্প্রতি খান্ডোয়া পুলিশ লাইনস এলাকায় দুই কনস্টেবলের বাড়িতে চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে হাত ভেঙে বর্তমানে পুলিশের জালে এই ধুরন্ধর তস্কর।

তদন্তে জানা গেছে ১৫ বছর আগে পুলিশের হাতে মার খেয়েই প্রতিশোধের নেশায় বুঁদ হয়েছিলেন দীপেশ। হকারের ছদ্মবেশে এলাকা রেইকি করে তিনি চুরির ছক কষতেন। এই চক্রে জড়িত তার বাকি দুই সঙ্গীর খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *