প্রতি মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, আজ থেকেই শুরু হলো বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন

প্রতি মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, আজ থেকেই শুরু হলো বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন

রাজ্য সরকারের নতুন ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া আজ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা, যারা অন্তত মাধ্যমিক পাশ করেছেন, তারা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ এপ্রিল থেকে এই ভাতা কার্যকর হবে। আগ্রহী প্রার্থীরা সরকারি ওয়েবসাইট বা স্থানীয় বিধানসভা কেন্দ্রের বিশেষ শিবির থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্য কোনো সরকারি আর্থিক সুবিধা ভোগ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবশ্য শিক্ষাবৃত্তি পাওয়া ছাত্রছাত্রীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ব্যাঙ্কের তথ্য, পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে আবেদনপত্র জমা নেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *