শীতের আমেজ কাটিয়ে বঙ্গে এবার চড়বে পারদ, ঘনীভূত হচ্ছে নিম্নচাপ
February 15, 20268:13 am

রাজ্যে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এবং বসন্তের আগমনের আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট কমে তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই মূলত পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে হালকা কুয়াশা ও শীতের আমেজ থাকলেও আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া এবং গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।