লিব ইন পার্টনারের বিরুদ্ধে কি যৌতুকের মামলা করা সম্ভব, বড় সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট

লিব ইন পার্টনারের বিরুদ্ধে কি যৌতুকের মামলা করা সম্ভব, বড় সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : লাইভ ইন সম্পর্কে থাকা কোনো পুরুষের বিরুদ্ধে কি তার সঙ্গিনী যৌতুক নির্যাতনের মামলা করতে পারেন? এই জটিল আইনি প্রশ্নটি এখন সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর রায়ের ওপর নির্ভর করছে কয়েক হাজার সম্পর্কের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট বর্তমানে খতিয়ে দেখছে যে, যেখানে কোনো বৈধ বিয়ে হয়নি, সেখানে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা বা যৌতুক বিরোধী আইন আদৌ কার্যকর হবে কি না।

কর্ণাটকের এক চিকিৎসকের দায়ের করা মামলাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। নিম্ন আদালত লিভ-ইন সম্পর্ককে বিয়ের সমতুল্য বললেও, শীর্ষ আদালত বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে। যদি আদালত এই আইন প্রয়োগের অনুমতি দেয়, তবে লিভ-ইন সম্পর্কে থাকা পুরুষদের আইনি সুরক্ষা ও দায়িত্বের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। আপাতত আদালত একজন বিশেষজ্ঞকেও নিয়োগ করেছে এই স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত দিশা দেখানোর জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *