ভোটের মুখে রাজ্য পুলিশে বিরাট রদবদল ঘটিয়ে ৬ আইপিএস অফিসারের আকস্মিক বদলি
February 15, 20268:36 am

নির্বাচনী আবহে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজীব মিশ্রকে দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি এবং লক্ষ্মী নারায়ণ মীনাকে সিআইডির এডিজি ও আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া মুকেশকে আইবি-র নতুন আইজিপি এবং সৈয়দ ওয়াকার রাজাকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রদবদলে কৃষ্ণনগর ও জলপাইগুড়ির পুলিশ সুপারদের পদেও পারস্পরিক পরিবর্তন আনা হয়েছে। জানুয়ারি মাসের পর মাত্র ১৫ দিনের ব্যবধানে এই পুনরায় বদলি রাজ্য প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।