২০২৬ নির্বাচনের আগে তৃণমূলের বড় চাল, আপনার এলাকার রাশ এবার কার হাতে

২০২৬ নির্বাচনের আগে তৃণমূলের বড় চাল, আপনার এলাকার রাশ এবার কার হাতে

নিউজ ডেস্ক : ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করল তৃণমূল কংগ্রেস। লোকসভার সাফল্যের রেশ ধরে রাখতে এবার বারাসাত, জঙ্গিপুর ও বহরমপুর—এই তিন গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় নতুন নির্বাচনী কোর কমিটি ঘোষণা করল শাসকদল। সাধারণ মানুষের জনমতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং বুথ স্তরে সংগঠনের বাঁধন আরও শক্ত করতেই এই মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে বড় চমক বারাসাতে, যেখানে জেলবন্দি থাকা সত্ত্বেও পুরনো যোদ্ধা জ্যোতিপ্রিয় মল্লিকের ওপরই ফের বড় দায়িত্ব সঁপে দিল দল। মুর্শিদাবাদের মতো এক সময়ের কংগ্রেস গড়ে গোষ্ঠীকোন্দল রুখতে জঙ্গিপুরে ১০ জন এবং বহরমপুরে ১৬ জনের বিশাল কমিটি গড়া হয়েছে। সাধারণ ভোটারের অভাব-অভিযোগ সরাসরি দলের শীর্ষ মহলে পৌঁছে দিতে এই নতুন কমিটিগুলো কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *