হায়দরাবাদে কাজ করতে গিয়ে লিফটের গর্তে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শ্রমিকের

হায়দরাবাদে কাজ করতে গিয়ে লিফটের গর্তে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শ্রমিকের

পেটের দায়ে হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা মেহেদি হাসান। বছর ছেচল্লিশের এই ব্যক্তি একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময় আচমকা লিফটের গর্তে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মৃতের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই সাগরদিঘির বাহাল নগরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অথৈ জলে পড়েছেন তাঁর স্ত্রী ও তিন সন্তান। শোকস্তব্ধ গ্রামবাসীরা এখন অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *