বাংলার চূড়ান্ত ভোটার তালিকায় লক্ষ লক্ষ নাম বাদ, আপনারটি কি বাদ পড়ল?

নিউজ ডেস্ক : বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হতেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। কয়েক লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় সাধারণ ভোটারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আপনি যদি শুনানিতে না গিয়ে থাকেন বা আপনার নথিতে কোনো ত্রুটি থেকে থাকে, তবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আপনার নাও থাকতে পারে। পরিসংখ্যান বলছে, খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ এবং শুনানিতে হাজির না হওয়া প্রায় ৫ লক্ষ মানুষের নাম বাদ যেতে বসেছে।
বিশেষ করে মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর মানুষ শুনানিতে গরহাজির থাকায় বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে যাদের নাম বাদ যাবে বা ভুল থাকবে, তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ থাকছে। সাধারণ মানুষের উচিত দ্রুত নিজেদের নাম তালিকায় আছে কি না তা যাচাই করে নেওয়া, কারণ একটি ভুলে আপনার গণতান্ত্রিক অধিকার চিরতরে কেড়ে নিতে পারে।