সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টেক্কা দিচ্ছে লন্ড্রি ব্যবসা, মাসে দুই লাখ আয়ের গোপন রহস্য কী জানুন
February 17, 20267:46 pm

নিউজ ডেস্ক : আপনি কি মনে করেন শুধুমাত্র বড় ডিগ্রি আর কর্পোরেট চাকরিই আপনাকে কোটিপতি বানাতে পারে? এই ভুল ধারণা ভেঙে দিচ্ছে আপনার পাশের বাড়ির এক সাধারণ লন্ড্রি দোকান। এক দম্পতি ও তাঁদের দুই কর্মী মিলে মাসে প্রায় তিন লাখ টাকার ব্যবসা করছেন। সমস্ত খরচ বাদ দিয়ে তাঁদের নিট লাভের অংক শুনলে যে কোনো অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ারও অবাক হতে বাধ্য।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক তথ্য অনুযায়ী, ওই লন্ড্রি মালিক প্রতি মাসে খরচ সামলে ২ লাখ ৩৭ হাজার টাকারও বেশি ঘরে তুলছেন। বিদ্যুৎ বিল এবং কর্মীদের মোটা বেতন মিটিয়েও এই পরিমাণ আয় সাধারণ মানুষের উপার্জনের ধারণা বদলে দিচ্ছে। মানুষ এখন বুঝতে পারছে যে কোনো কাজই ছোট নয় এবং ধৈর্য ধরে ব্যবসা করলে যে কোনো ক্ষেত্র থেকেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।