হাসিনার প্রত্যর্পণ থেকে বিদেশনীতি নিয়ে মন্তব্য তারেকের

হাসিনার প্রত্যর্পণ থেকে বিদেশনীতি নিয়ে মন্তব্য তারেকের

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিদেশনীতি নিয়ে শেষপর্যন্ত নীরবতা ভাঙলেন তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী সরকারের সম্ভাব্য রূপরেখা ঠিক কী হতে চলেছে, তা নিয়ে শনিবার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন তিনি।

শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? এই প্রশ্নের উত্তরে তারেক রহমান অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি সাফ জানান, পুরো বিষয়টি নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর। অর্থাৎ, আইন যে পথে হাঁটবে, সরকারও সেই পথেই এগোবে।

অন্যদিকে, দেশের ভবিষ্যৎ বিদেশনীতি প্রসঙ্গেও নিজের পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। তারেক রহমানের মতে, বাংলাদেশের পরবর্তী বিদেশনীতি কোনো বিশেষ দেশের প্রতি ঝোঁকা হবে না, বরং তা হবে পুরোপুরি জাতীয় স্বার্থকেন্দ্রিক। তিনি বলেন, “সব কিছুই নির্ভর করবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থের ওপর।” তার এই মন্তব্যে স্পষ্ট যে, আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকেই অগ্রাধিকার দিতে চলেছে বিএনপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *