ব্যবসায়ীকে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার বরানগরে কাঠগড়ায় শাসকদলের নেতা

ব্যবসায়ীকে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার বরানগরে কাঠগড়ায় শাসকদলের নেতা

বরানগরের দেশবন্ধু রোড (পূর্ব) এলাকায় এক ব্যবসায়ীকে ফ্ল্যাট থেকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর এবং মোটা টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনায় সরাসরি আঙুল উঠেছে স্থানীয় আইএনটিটিইউসি (INTTUC) নেতা শঙ্কর রাউত এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

আক্রান্ত ব্যবসায়ীর নাম সুদীপ্ত ঘোষ। পেশায় তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার। অভিযোগ, শঙ্কর রাউতের দলবল তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং শারীরিক নিগ্রহ করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়েছে। বরানগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাহুল যাদব এবং আয়ুষ কুণ্ডু নামে দু’জনকে গ্রেফতার করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মূল অভিযুক্ত নেতার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *