যুবসাথী: আজ থেকে বসছে ক্যাম্প
February 15, 202610:18 am

পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প নিয়ে বড় খবর। আজ থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া সফল হলে প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই আর্থিক সহায়তা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মিলবে, তবে এর মাঝে চাকরি পেয়ে গেলে ভাতা বন্ধ হয়ে যাবে। যারা এখনও আবেদন করেননি, তারা আজই নিকটবর্তী ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন। বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।