আসামে মোদী থাকাকালীনই মণিপুরের বিমানের টিকিট পাঠাল কংগ্রেস

অসমে মোদী থাকাকালীনই মণিপুরের বিমানের টিকিট পাঠাল কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসামের মাটিতে দাঁড়িয়ে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের উন্নয়নের খতিয়ান দিচ্ছেন, ঠিক তখনই এক অভিনব প্রতিবাদে সরব হল কংগ্রেস। মণিপুরে নতুন করে অশান্তি শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর জন্য দিল্লি থেকে সরাসরি মণিপুরের বিমানের টিকিট বুক করে পাঠিয়েছে হাত শিবির।

কংগ্রেসের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, আসাম থেকে মণিপুরের দূরত্ব বিমানে মাত্র এক ঘণ্টার। দলীয় নেতা পবন খেরা কড়া ভাষায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে ভোটমুখী রাজ্যগুলো অগ্রাধিকার পেলেও মণিপুরের বর্তমান পরিস্থিতি তাঁর এড়িয়ে যাওয়া উচিত নয়। কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী যদি একবার সেখানে যান, তবে বিধ্বস্ত মণিপুরের সাধারণ মানুষ অন্তত কিছুটা আশ্বস্ত হবেন। প্রধানমন্ত্রীর এই ‘মণিপুর উপেক্ষা’ নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *