বিপাকে পড়া রাজপাল যাদবের পাশে প্রিয়দর্শন দিলেন এক অভাবনীয় বড় চমক

বিপাকে পড়া রাজপাল যাদবের পাশে প্রিয়দর্শন দিলেন এক অভাবনীয় বড় চমক

চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জর্জরিত অভিনেতা রাজপাল যাদবের হাত শক্ত করে ধরলেন প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন। কঠিন সময়ে সতীর্থের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এক বড় ঘোষণা করেছেন তিনি।

প্রিয়দর্শন জানিয়েছেন, তাঁর প্রযোজনা সংস্থা ‘জুবিলি ফিল্মস’ রাজপাল যাদবকে তাঁদের আগামী ছবিতে অভিনয়ের সুযোগ দিচ্ছে। তবে কেবল কাজের সুযোগই নয়, রাজপালকে তাঁর সাধারণ পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কমেডি চরিত্রের জন্য জনপ্রিয় হলেও, প্রিয়দর্শনের এই নতুন ছবিতে এক দুর্ধর্ষ খলনায়কের চরিত্রে পর্দায় ফিরবেন রাজপাল।

উল্লেখ্য, ৫ কোটি টাকার চেক বাউন্স মামলা নিয়ে রাজপাল যাদব বর্তমানে বেশ চাপের মুখে রয়েছেন। তবে আইনি প্রক্রিয়ার মধ্যেই তিনি তাঁর বকেয়া অর্থের অর্ধেক ইতিমধ্যে মিটিয়ে দিয়েছেন। এই টালমাটাল পরিস্থিতির মাঝে প্রিয়দর্শনের মতো বড় মাপের পরিচালকের এই সমর্থন রাজপাল যাদবের কেরিয়ারে নতুন অক্সিজেন যোগ করবে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *