বিশ্ব বাণিজ্যে ভারতের জয়জয়কার, ৩৮ দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তিতে খুলে গেল ৭০ শতাংশ বাজার
February 15, 202610:26 am

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার পর ভারত এখন পর্যন্ত ৩৮টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে বিশ্ব বাজারের ৭০ শতাংশ এখন ভারতের জন্য উন্মুক্ত, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে মশলা, ফল ও সবজি রপ্তানিতে ব্যাপক লাভের সম্ভাবনা দেখা দিয়েছে।
পাশাপাশি টেক্সটাইল শিল্পে ৩৫ হাজার কোটি টাকার নতুন বাজার তৈরির দাবি করেছেন মন্ত্রী। তিনি জানান, এই চুক্তির ফলে ইউরোপ ও ব্রিটেনে ভারতীয় পণ্যের ওপর শুল্ক শূন্য করা হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুল্ক ছাড় দেওয়া হবে। বিরোধীদের সমালোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এই পদক্ষেপগুলো দেশের শ্রমজীবী মানুষের উন্নয়ন এবং ব্যবসার পরিধি দ্বিগুণ করতে সহায়ক হবে।