রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে আমেরিকার দাবি ঘিরে তুঙ্গে জল্পনা

রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে আমেরিকার দাবি ঘিরে তুঙ্গে জল্পনা

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও দাবি করেছেন যে ভারত আর অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি জানান, আমেরিকার নতুন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি এই পদক্ষেপের আশ্বাস দিয়েছে। তবে ভারত সরকার বা বিদেশমন্ত্রক এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেয়নি।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে ভারত সর্বদা তার ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বজায় রেখে সিদ্ধান্ত নেবে। জ্বালানি আমদানির ক্ষেত্রে দেশের স্বার্থ এবং তেলের বাজারদরই মূল বিবেচ্য বিষয় বলে তিনি জানান। ট্রাম্প প্রশাসনের শুল্ক রাজনীতির আবহে রাশিয়ার তেল নিয়ে আমেরিকার এই দাবি ভূ-রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *