শপথ নিচ্ছেন তারেক রহমান, ঢাকা থেকে আমন্ত্রণ গেল ভারতের প্রধানমন্ত্রী মোদীসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলিকে
February 15, 202610:31 am

বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করে আগামী মঙ্গলবার ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর এই মেগা অনুষ্ঠানের প্রস্তুতি এখন তুঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারত, পাকিস্তান ও চিনসহ বিশ্বের ১৩টি দেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় এক শক্তিশালী কূটনৈতিক বার্তা দিতে চাইছে ঢাকা। বিশেষ করে ভারত ও চিনের মতো দেশগুলোকে একই মঞ্চে আমন্ত্রণ জানানোকে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার বড় কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোই হবে নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ।