কৃত্রিম বুদ্ধিমত্তা কি কেড়ে নেবে কর্মসংস্থান নাকি খুলে দেবে নতুন দিগন্ত
.jpg.webp?ssl=1)
কলকাতার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে সল্টলেক ক্যাম্পাসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এ্যাডিরা’র তত্ত্বাবধানে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পেশাদার ক্ষেত্রে এআই-এর সহজ ও দায়িত্বশীল প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। জয়দীপ দাসগুপ্তের পরিচালনায় এই কর্মশালায় শিক্ষার্থীদের হাতেকলমে গ্রাফিকাল ভিডিও তৈরি এবং ভয়েস ওভারের মতো আধুনিক কারিগরি শিক্ষা প্রদান করা হয়।
পাঁচটি বিশেষ মডিউলে বিভক্ত এই প্রশিক্ষণ শিবিরে এআই সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে এর দ্রুত ও দক্ষ ব্যবহারের উপায় শেখানো হয়েছে। ডিজিটাল যুগে পেশাদারিত্ব বজায় রেখে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ থেকে সতর্ক থাকতে হয়, সেই বিষয়েও বিশেষ আলোকপাত করা হয়। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে ভবিষ্যতের কর্মবাজারে টিকে থাকতে এই প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত অপরিহার্য।