১ লাখ টাকায় নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা! হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য

১ লাখ টাকায় নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা! হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য

নিজের রক্ত, নিজেরই সন্তান। কিন্তু অভাবের তাড়নায় সেই সন্তানকেই মাত্র ১ লক্ষ টাকার বিনিময়ে সওদা করলেন এক পাষণ্ড বাবা। ওড়িশার নীলগিরি থানা এলাকার বারিসাহি গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। আড়াই বছরের এক পুত্রসন্তানকে বিক্রির দর কষাকষির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাবার নাম রাকেশ কুমার বেহেরা ওরফে কুয়া। পেশায় রাজমিস্ত্রি রাকেশের দুটি বিয়ে। যে সন্তানকে তিনি বিক্রি করেছেন, সেটি তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। পারিবারিক বিবাদের জেরে দ্বিতীয় স্ত্রী আলাদা থাকতেন। অভাবের অজুহাত দেখিয়ে রাকেশ এক ব্যক্তির কাছে ১ লক্ষ টাকায় তার আড়াই বছরের ছেলেকে বিক্রির চুক্তি করেন। অগ্রিম হিসেবে ইতিমধ্যেই ৫০ হাজার টাকা পকেটে পুরেছিলেন তিনি।

ভাইরাল ভিডিও ও পুলিশের তৎপরতা

সন্তান বিক্রির দর কষাকষির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয় এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে নীলগিরি থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে চিিমনিভাটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেফাজতে রাখা হয়েছে।

অভিযুক্তের সাফাই

গ্রেফতার হওয়ার পর রাকেশ জানান, তার মোট চারটি সন্তান রয়েছে। অভাবের সংসারে তাদের বড় করা কঠিন হয়ে পড়ছিল বলেই তিনি এই পথ বেছে নিয়েছেন। এক পরিচিত ব্যক্তির মাধ্যমেই ক্রেতার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

এই ঘটনায় শিশুটির বাবা এবং ক্রেতা— উভয়কেই আটক করেছে পুলিশ। ওড়িশা পুলিশের সাব-ডিভিশনাল অফিসার প্রমোদ কুমার মল্লিক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *