বিরাটের ব্যাট হাতে এবার গুরবাজ, আফগান তারকার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশেষ উপহার দিলেন কোহলি

বিরাটের ব্যাট হাতে এবার গুরবাজ, আফগান তারকার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশেষ উপহার দিলেন কোহলি

আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে নিজের দুটি ব্যাট উপহার দিয়ে চমকে দিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরবাজের বিধ্বংসী ইনিংসের পরেই এই বিশেষ সম্মান জানান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। নিজের সমাজমাধ্যমে এই উপহারের ছবি পোস্ট করে গুরবাজ কোহলিকে ‘প্রজন্মের অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই রোমহর্ষক ম্যাচে ৮৪ রানের ইনিংসের পাশাপাশি সুপার ওভারেও ঝড় তুলেছিলেন গুরবাজ। কোহলির এমন উপহার দেওয়ার রীতি নতুন নয়, এর আগে সাকিব আল হাসান বা রিঙ্কু সিংকেও তিনি ব্যাট দিয়েছেন। বিরাটের এই মহানুভবতা এবং জুনিয়রদের উৎসাহ দেওয়ার ভঙ্গি বর্তমানে ক্রিকেট মহলে প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *