পুলিশ কমিশনারের সারপ্রাইজ ভিজিটের দিনেই লালবাজারের জালে গুজরাতের চোর চক্রসহ মোট ছয়

পুলিশ কমিশনারের সারপ্রাইজ ভিজিটের দিনেই লালবাজারের জালে গুজরাতের চোর চক্রসহ মোট ছয়

শহরে নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার যখন আচমকা পরিদর্শনে নামেন, ঠিক তখনই বড়সড় সাফল্য পেল লালবাজারের গোয়েন্দা বিভাগ। গত এক মাস ধরে তল্লাশি চালিয়ে হেস্টিংস এলাকা থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে গুজরাতের চার বাসিন্দাকে। ধৃতরা প্রত্যেকেই আনন্দের বাসিন্দা এবং জোড়াসাঁকো থানার একটি চুরির মামলায় অভিযুক্ত ছিলেন।

অন্যদিকে গিরিশ পার্ক এলাকার একটি চুরির ঘটনায় পার্ক সার্কাস থেকে আরও দুজনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত মহম্মদ শাহনওয়াজ এবং মহম্মদ সামির এক ক্যাব চালকের সর্বস্ব লুঠ করেছিল বলে অভিযোগ। কমিশনারের নির্দেশে যখন শহরজুড়ে পুলিশের তৎপরতা তুঙ্গে, তখনই দুই ভিন্ন চুরির মামলায় এই ছয় অভিযুক্তকে রবিবার আদালতে পেশ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *