অনুরাগ কাশ্যপের কেনেডি এবং কৌশানীর ওটিটি অভিষেক নিয়ে জমজমাট ডিজিটাল পর্দা
February 15, 202611:18 am

প্রেমের মরসুম ফুরোলেও বিনোদনের জোয়ারে ভাসছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০ ফেব্রুয়ারি জি-ফাইভ-এ আসছে অনুরাগ কাশ্যপের থ্রিলার ‘কেনেডি’। একই দিনে হইচই-তে মুক্তি পাচ্ছে ‘আদালত ও একটি মেয়ে’, যেখানে কর্পোরেট চরিত্রে ওটিটি দুনিয়ায় পা রাখছেন কৌশানী মুখোপাধ্যায়।
রহস্যের খোঁজে নেটফ্লিক্সে ১৯ ফেব্রুয়ারি ফিরছে ‘দ্য নাইট এজেন্ট’ সিজন ৩ এবং আমাজন প্রাইমে ১৮ ফেব্রুয়ারি আসছে ইরোটিক থ্রিলার ‘৫৬ ডেজ’। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইতিহাস নির্ভর ছবি ‘দ্য সুইডিশ কানেকশন’ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। টানটান উত্তেজনায় ঠাসা এই সিরিজগুলো দর্শকদের মাতিয়ে রাখতে প্রস্তুত।